Tuesday, May 17, 2016

প্রধানমন্ত্রীর বক্তব্যে বিভ্রান্তি ও উদ্বেগ বাড়ছে



♦ সৈয়দ ইবনে রহমত ♦

সম্প্রতি রাজধানীর বেইলীরোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি যা বলেছেন তার কিছু বিষয় নিয়ে তোলপাড় চলছে। জনমনে সৃষ্টি হয়েছে পার্বত্য চুক্তি নিয়ে বিভ্রান্তি এবং বাড়ছে উদ্বেগ। ওই দিন প্রধানমন্ত্রী বলেন, ‘চারটি ব্রিগেড ছাড়া পার্বত্য চট্টগ্রাম থেকে বাকি সব সেনা ক্যাম্প প্রত্যাহার করা হবে।’ অথচ, ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক চুক্তিতে পার্বত্য চট্টগ্রামে ছয়টি স্থায়ী সেনাক্যাম্প থাকার কথা রয়েছে।

Friday, May 13, 2016

চীনের সঙ্গে উলফার সামরিক যোগাযোগ, ভারতের ঘুম হারাম



উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসামকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফার (স্বাধীন) সঙ্গে চীনের সামরিক যোগাযোগ স্থাপন হয়েছে। এ কারণে ভারতের গোয়েন্দাদের ঘুম হারাম হয়ে গেছে।

১৩ মে ২০১৬ শুক্রবার উত্তর-পূর্ব ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক যুগশঙ্খ এ খবর দিয়েছে।

Tuesday, February 16, 2016

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংস্কৃতির সমীক্ষা

আজিজুল পারভেজ : দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের জন্য দেশব্যাপী চলছে সমীক্ষা। এ সমীক্ষা থেকে ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর অবস্থান ও সংখ্যার তথ্য যেমন মিলবে, তেমনি জানা যাবে ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের নানামাত্রিক তথ্য। ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই ‘বাংলাদেশের নৃ-ভাষাবৈজ্ঞানিক সমীক্ষা’ পরিচালনা করছে।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের প্রেক্ষাপটে স্থাপিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ২০১০ সালে যাত্রা শুরুর পর এটিই তাদের ব্যাপকভিত্তিক কার্যক্রম। ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জীনাত ইমতিয়াজ আলী এ ব্যাপারে বলেন, ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর ভাষা সংরক্ষণ মাতৃভাষা ইনস্টিটিউটের একটি অন্যতম কাজ। এ জন্য বাংলাদেশে কী কী ভাষা রয়েছে, সেসব ভাষায় কী পরিমাণ মানুষ কথা বলে—এই সংক্রান্ত তথ্য জানাটা জরুরি। এসব তথ্য সংগ্রহের জন্যই একটি সমীক্ষা পরিচালনা করা হচ্ছে। সমীক্ষার তথ্যানুসারে হুমকির মুখে থাকা ভাষা সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

Wednesday, January 20, 2016

পার্বত্য অঞ্চলের গাছ লুটে জড়িত বন বিভাগ


ফসিহ উদ্দীন মাহতাব : পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চলের গাছ ও অন্যান্য সম্পদ লুটপাটে স্থানীয় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত বলে অভিযোগ করেছে সশস্ত্র বাহিনী বোর্ড। সম্প্রতি সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় ওই অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী সমকালকে বলেন, সভায় উত্থাপিত প্রতিবেদনটি সঠিক নয়। কারণ, পুরো পার্বত্য এলাকা নিয়ন্ত্রণ করে পার্বত্য প্রশাসন। তা ছাড়া জোত পারমিটের গাছ, জোত থেকে কাটা গাছ পরিবহন, ডিপোতে স্থানান্তর ও চলাচলের জন্য বন বিভাগের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার ক্যাম্প এবং জেলা-উপজেলা প্রশাসনের অনুমোদন নিতে হয়।

Monday, January 11, 2016

রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার আন্দোলন এবং মনির হত্যার এক বছর

২০১৫ সাল ১০ জানুয়ারি রাঙামাটি মেডিকেল কলেজ উদ্বোধনের সময় সমবেত ছাত্র ও যুব সমাজের সাথে মিছিলে সমিল হন মনির হোসেন। কিন্তু মেডিকেল কলেজ বিরোধীদের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তবে এই হত্যার কোনো বিচার হয়নি।

Saturday, January 9, 2016

রাঙামাটির ক্রিড়া অঙ্গনে সেনাবাহিনী বিরাট ভূমিকা রাখছে- সন্তু লারমা


স্টাফ রিপোর্টার:
রাঙামাটির ক্রিড়া অঙ্গনে সেনাবাহিনী বিরাট ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি। তাই পার্বত্যাঞ্চলের মানুষের মধ্যে হতাশা বঞ্চনা রয়েছে। তবে চুক্তি বাস্তবায়নের হতাশা ক্রিড়া অঙ্গনে পরতে দেওয়া যাবে না।(৯ জানুয়ারি ২০১৬) শনিবার বিকাল ৩টায় রাঙামাটি রিজিয়নের পৃষ্ঠপোষকতায় চিংহ্লা মং চৌধূরী মারী স্টেডিয়ামে আয়োজিত রিজিয়ন কাপ বিজয় দিবস টি-২০ উন্মক্ত ক্রিকেট টুর্ণামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সন্তু লারমা এসব কথা বলেন।